335389

সুশান্তের মৃ’ত্যু: ফাঁস’ছেন আমির-শ্রদ্ধার মতো বড় তারকারাও

বিনোদন ডেস্ক।। সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুকে ঘিরে প্রতিদিন চাঞ্চল্যকর নতুন নতুন তথ্য উঠে আসছে। নতুন তথ্য উঠে আসাতে ক্রমেই গভীর হয়ে উঠছে মামলাটি।

এদিকে, সুশান্তের ত’দন্ত নিয়ে উঠে পড়ে লেগেছে ভারতের অর্থনৈতিক আ’ইনকানুন প্রয়োগ ও আর্থিক অ’পরাধ দমনসং’ক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ত’দন্তে বেরিয়ে আসছে চা’ঞ্চল্যকর তথ্য সাথে জড়িয়ে পড়ছেন অনেক নামিদামি তারকারাও।

খবর অনুযায়ী, রিয়ার কল রেকর্ড অনুসারে কয়েকজন নামিদামি বিটাউন তারকার সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন। এই নামগুলো রীতিমতো অবাক করার মতো। ইডির ত’দন্তে উঠে এসেছে রিয়া বলিউড সুপারস্টার আমির খানকে ফোন করেছিলেন। আর তার জবাবে আমির রিয়াকে তিনটি টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন। তবে মেসেজে কী ছিল, তা জানায়নি ইডি।

সুশান্ত কেসে বলিউডের তিন খান শাহরুখ, সালমান, আমির মুখে কুলুপ এঁটে আছেন। তাই ত’দন্তে আমিরের নাম উঠে আসায় সবাই অবাক হয়েছেন। এদিকে রিয়ার কল রেকর্ড থেকে ‘আশিকি টু’খ্যাত নায়ক আদিত্য রায় কাপুরের নামও পাওয়া গেছে। বলিউড তারকা আদিত্যর আরেক পরিচয়, তিনি বিদ্যা বালানের জীবনসঙ্গী, প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের ছোট ভাই। আদিত্য মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আদিত্যর সঙ্গে রিয়ার একাধিকবার কথা হয়েছে। রিয়া আদিত্যকে মোট ১৬ বার কল করেছেন। আর আদিত্য রিয়াকে সাতবার ফোন করেছেন।

এ ছাড়া বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নামও উঠে এসেছে রিয়ার কল রেকর্ডে। রিয়া শ্রদ্ধাকে তিনবার ফোন করেছেন। আর শ্রদ্ধা রিয়াকে দুবার ফোন করেছেন। বাদ যায়নি সদ্য বিবাহিত দক্ষিণী তারকা রানা দাগুবাতির নামও। যদিও ‘বাহুবলি’র এই বল্লালদেব রিয়ার ফোন ধরেননি বা রিয়াকে একবারও ফোন ব্যাক করেননি। ইডি এখন খতিয়ে দেখছে রিয়ার সঙ্গে এই বলিউড তারকাদের কী কী বিষয়ে কথাবার্তা হয়েছে। সূত্র: গালফ নিউজ

ad

পাঠকের মতামত