335364

আমি মায়ের মুখাগ্নি-শ্রাদ্ধ করব না বলেই দিয়েছিলাম: রজতাভ

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত খুব কম বয়সে (নবম শ্রেণি) একটি দুর্ঘটনায় তাঁর বাবাকে হারান। সেই থেকেই ‘মা’ বেলাদেবীই তাঁর অবলম্বন।

আজও তিনি সল্টলেকে যে বাড়িতে থাকেন সেটি তাঁর মায়ের তত্ত্বাবধানেই তৈরি। নাম- ‘বেলাভূমি’। রজতাভরা দুই ভাই। এর মধ্যে রজতাভ ছোট। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তাঁর বাবার মৃত্যুর পর মা সেভাবে কাঁদেননি।

ডিপ্রেশন গ্রাস করছিল তাঁকে। তবু সন্তানদের মানুষ করতে এবং সংসারের কথা মাথায় রেখে ধীরে ধীরে তিনি নিজেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন।

রজতাভ জানিয়েছেন, তাঁর মা আস্তিক হলেও তিনি নিজে ধর্মীয় আচার অনুষ্ঠানে আস্থাশীল নন। মা জীবিত থাকাকালীন তিনি মায়ের সব রকম সাধ পূর্ণ করার চেষ্টা করেছিলেন। তবে, মা-কে জানিয়েই দিয়েছিলেন যে তাঁর মৃত্যুর পর ছেলে হিসাবে তিনি মুখাগ্নি বা শ্রাদ্ধ করবেন না।

কারণ, এসবে তাঁর বিশ্বাস নেই। যা বলেছিলেন, বাস্তবে তাই করেছেন রজতাভ। রজতাভর দাদাই পারলৌকিক কাজ করেছিলেন। মায়ের মৃত্যুর পর নিরামিষ ভোজন বা অশৌচ পালনও করেননি অভিনেতা। রজতাভর শুধু একটাই আক্ষেপ, মাকে তাঁর প্লেনে চড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু, মায়ের শরীর নানা কারণে দুর্বল থাকায় তা আর হয়ে ওঠেনি। উৎস- আইইবাংলা

ad

পাঠকের মতামত