ইনকিলাব সম্পাদকের বি’রুদ্ধে শাহজাহান খানের মানহানির মা’মলা
নিউজ ডেস্ক।। ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বি’রুদ্ধে সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান মানহানির মা’মলা করেছেন। আজ রোববার ঢাকা মহানগর মুখ্য হাকিমের (সিএমএম) আদা’লতে শাহজাহান খান এ মা’মলা করেন।
বর্তমান এ সংসদ সদস্যের মেয়ে ঐশী খানের ভু’য়া করোনা সনদ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া নিয়ে পত্রিকাটিতে সম্পাদকীয় প্রকাশ করায় তিনি এ মা’মলা করেছেন। মা’মলায় কাদেরিয়া পাবলিকেশন অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদেরকেও আ’সামি করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।






