গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আ’ক্রান্ত ২৬৪৪, মৃ’ত্যু ৩৪
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃ’ত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬৪৪ জনের শরীরে করোনাভাইরাসের সং’ক্রমণ শনা’ক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট প্রা’ণ হানি ৩,৬২৫, শ’নাক্ত ২,৭৪,৫২৫।
২৪ ঘন্টায় ১২,৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ১,০১২ জনসহ মোট সুস্থ হয়েছেন ১,৫৭,৬৩৫ জন।






