সিনহা হ’ত্যা: ৪ পুলিশসহ সাত আ’সামি র্যাব হেফাজতে
নিউজ ডেস্ক।। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হ’ত্যা মা’মলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ আসামিকে জি’জ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল’খানা থেকে র্যাব কার্যালয়ে নেওয়া হয়।
এর আগে আ’সামিদের নিতে বৃহস্পতিবার সকালে জেলগেটে র্যাবের গাড়ি গেলেও তা ফিরে আসে। র্যাব কর্মকর্তারা জানান, গ্রে’ফতার হওয়া পুলিশের মা’মলার তিন সাক্ষীকে আগে হেফাজতে নিয়ে জি’জ্ঞাসাবাদ করা হবে।
রি’মান্ড মঞ্জুর হওয়া অ’ভিযুক্তদের মধ্যে এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন এবং পুলিশের করা মা’মলার তিন সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছকে জি’জ্ঞাসাবাদে র্যাব হেফাজতে নিয়ে যাওয়ার জন্য র্যাবের একটি দল সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে যায়। কারা কর্তৃপক্ষ তাদের র্যাব হে’ফাজতে দেওয়ার জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করে। কিন্তু পরে তাদের (র্যাব) ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে রি’মান্ডপ্রাপ্ত সাতজনকে নেয়নি।
র্যাবের আ’ইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, রি’মান্ডপ্রাপ্ত সাত আ’সামিকে রি’মান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। যে কোনো সময় নিয়ে যাওয়া হবে। এ সাতজনের রি’মান্ড শেষে রি’মান্ডপ্রাপ্ত অপর তিন আ’সামি ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে পরে নিয়ে যাওয়া হবে।






