গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন আ’ক্রান্ত ২৭৬৬, মৃ’ত্যু ৩৪
নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে মোট মা’রা গেলেন ৩ হাজার ৫৯১ জন। এছাড়া নতুন করে আ’ক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৬৬ জন।
এ নিয়ে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন। আজ শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৬০টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৫২ জন।
এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন। দেশে করোনাভাইরাসে সং’ক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শ’নাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়।






