সবজির বাজারে আগুন, মাছের দাম কম
নিউজ ডেস্ক।। শুক্রবার (১৪ আগস্ট) সকালে পলাশি, নিউমার্কেট, মগবাজার ও কারওয়ান বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারেরও পন্যের দাম বেশি। সাধারণ বাজারগুলোতেও কাঁচা সবজির দাম অতিরিক্ত। যার করণে বাজারে এসে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার করতে হিমসিম খেতে হচ্ছে নগরবাসীর।
কারওয়ান বাজারের পাইকারি বাজারের দামের চাইতে ১০-২০ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে সবচি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে করোলা ৭০, গাজর ৯০, টমেটু ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৬০, লতি ৬০, মূলা ৬০, উস্তা ৬০, পেপে ৫০, ভেন্ডি ৬০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।
সাইজ ভেদে লাউজ বিক্রি হচ্ছে ৪০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা করে। তবে এখনো দাম বৃদ্ধি পায়নি পেঁয়াজের। বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৬ টাকা করে। শাকের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুই শাক ৪০, লাল শাক ৩০, লাউ শাক ৫০, ডাটা শাক ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
তবে এত নাভিশ্যাসের মধ্যেও মাছের বাজার ছিলো খুবই সস্তা। মাছের বাজার ঘুরে দেখা গেছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে খুবই কম মূল্যে। যারা গিয়েছেন তাদের সবার হাতেই দুই থেকে চারটি ইলিশ মাছ দেখা গেছে। এক থেকে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার টাকা কেজিতে। ৬০০-৭০০ গ্রাম ইলিশি মাছ বিক্রি হয়েছে ৫৫০-৬০০ টাকা করে। এর থেকে ছোটো সাইজের ইলিশ মাছ বিক্রি হয়েছে ৩০০-৪০০ টাকা কেজিতে।
ছোট সাইজের দেশি কোই বিক্রি হয়েছে ২০০ টাকা করে। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়। এছাড়া অন্যান্য মাছের দামও ছিলো তুলনামূলক কম দাম।






