335062

বাসের চাপায় শেষ পুরো পরিবার

নিউজ ডেস্ক।। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ম’র্মান্তি’ক সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন নি’হত হয়েছেন। নি’হতদের মধ্যে তিন শিশু, এক নারী, এক পুরুষ রয়েছেন। অপরজন সিএনজি চালিত অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুর বেগমপুরে মামুন পরিবহনের একটি বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে এ মর্মান্তিক দু’র্ঘট’না ঘটে। ঘটনাস্থলেই চালক নি’হত হন। ওসমানী হাসপাতালে আনার পথে আরেকজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মা’রা যান। বাসটি ঢাকা থেকে সিলেট আসছিল। আর অটোরিকশাটি গোয়ালাবাজার থেকে মৌলভীবাজার যাচ্ছিল বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সং’ঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নি’হত হন। গুরুতর আ’হত হন আরও সাতজন। আ’হতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মা-মেয়েসহ আরও পাঁজনের মৃ’ত্যু হয়।

দু’র্ঘটনা’র পরপর স্থানীয় জনতা উ’ত্তেজিত হয়ে স’ড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আ’টকা পড়ে। দুর্ঘ’টনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে জব্দ করে বি’ক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত