335101

দেশের কোন বিভাগে করোনায় কতজনের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে আরও ২ হাজার ৬১৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনা’ক্ত হলেন ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।

এছাড়া আক্রা’ন্তদের মধ্যে আরও ৪৪ জনের মৃ’ত্যু হয়েছে। মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৫৭ জন। এদের মধ্যে ৩১ জন পুরুষ, ১৩ জন নারী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ’ত ৪৪ জনের মধ্যে বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৭ জন, বরিশালে ৩ জন, সিলেটে চারজন ও রংপুর বিভাগে দুজন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শ’নাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃ’ত্যু হয় ১৮ মার্চ। এ পর্যন্ত করোনায় মোট মৃ’ত ৩ হাজার ৫৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৭০০ জনের মৃ’ত্যু হয়। মৃ’ত্যুর দ্বিতীয় শীর্ষ তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগে ৮২৫ জন। এছাড়া রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনা বিভাগে ২৭৮ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন, সিলেট বিভাগে ১৬৬ জন, রংপুর বিভাগে ১৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৮ জন রয়েছেন।

ad

পাঠকের মতামত