335144

‘খেয়ে দেয়ে নাও, তোমাকে আর বেশি দিন বাঁ’চতে দেয়া হবে না’

নিউজ ডেস্ক।। কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌসকে গত দুদিন ধরে বিভিন্ন অ’জ্ঞাত নম্বর থেকে ফোন করে প্রা’ণনা’শের হু’ম’কি দিয়ে যাচ্ছে একটি চক্র। গত কয়েকদিন ধরে মুঠোফোনে অ’জ্ঞাতনামা ব্যক্তিরা এ হু’মকি দিচ্ছেন।

এলাকার মা’দ’ক ব্যবসা ও স’ন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে জ’ড়িত অ’পরাধী’রাই এ কাজ করে যাচ্ছে। সর্বশেষ বুধবার মধ্যরাতে একটি ইন্টারনেট নম্বর থেকে তাকে হু’ম’কি’ দেওয়া হয় ওসি দিদারুলকে। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওসি। জিডির কপির সঙ্গে তিনি নম্বরগুলো দিয়েছেন। পুলিশ এসব হু’মকি’দাতাদের শ’নাক্ত করতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

জিডিতে ওসি উল্লেখ করেন, হু’ম’কি দেয়ার সময় মোবাইলের স্ক্রিনে সিঙ্গাপুর ভেসে ওঠে। যিনি মোবাইল করেছেন তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন- ‘খেয়ে দেয়ে নাও। তোমাকে আর বেশি দিন বাঁ’চতে দেয়া হবে না।’

স্থানীয় ক্রিমিনালরাই মূলত এ কাজ করছে বলে ধারণা করছেন ওসি দিদারুল ফেরদৌস। তিনি জানান, আগের দিনও তাকে অজ্ঞাত নম্বর থেকে হত্যার হু’মকি দেওয়া হয়েছে।

ওসি জানান, তার সঙ্গে কারও ব্যক্তিগত শ’ত্রুতা নেই। তারপরও তাকে প্রা’ণে মা’রার হু’মকি কেন দেয়া হচ্ছে তার জানা নেই।

ওসির দেওয়া কললিস্ট থেকে দেখা যায়, পাঁচটি কাস্টমাইজড ফোন নম্বর থেকে বিকল্প পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সময় এ কলগুলো দেওয়া হয় ওসির সরকারি নম্বরে।

দিদারুল ফেরদৌস সম্প্রতি ওসি হিসেবে মহেশখালী থানায় যোগ দেন। এরপরই গত এক মাসের মধ্যে পুলিশ অন্তত ৮৬ জনকে গ্রে’প্তার করে। তাছাড়া অ’স্ত্র ও মাদক সং’ক্রান্তসহ ৪৩টি মা’ম’লা হয়েছে থানায়। পাঁচটি ম’দের কারখানায় অভিযান ও এই সময়ের মধ্যে কয়েক হাজার পিস ই’য়াবা’ও উদ্ধার করে পুলিশ। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত