সেই গো’য়েন্দার ছেলে-মেয়েকে হ’ত্যার অ’ভিযোগ সৌদি যুবরাজের বি’রুদ্ধে
ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান ও নি’রাপ’ত্তা উপদেষ্টা ড. সাদ আল-জাবরির ছেলে-মেয়েকে কারাবন্দী করার পর হ’ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সৌদি আরবের যুবরাজ বিন সালমানের বি’রুদ্ধে।
সাদ আল-জাবরির বড় ছেলে খালিদ অ’ভিযোগ করেছেন, তার বাবাকে সৌদি আরব ফিরিয়ে নিয়ে শা’স্তি দিতে দুই ভাই-বোনকে জি’ম্মি করা হয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে মেরে ফেলা হয়ে থাকতে পারে বলে অ’ভিযো’গ করেন তিনি।
খালিদ বলেছেন, মার্চে তাদের রিয়াদের বাড়ি থেকে নি’রাপ”ত্তা কর্মকর্তারা ২১ বছর বয়সী ভাই ওমর ও ২০ বছর বয়সী বোন সারাহকে তুলে নিয়ে গেছে। তিনি বলেন, “গত ১৬ মার্চ ভোরে ২০টি গাড়ি করে আসা ৫০ জনের মতো নি’রাপ’ত্তা কর্মী ওমর ও সারাহকে বিছানা থেকে তুলে অ’পহরণ করেন। আমাদের রিয়াদের বাড়িতে অনুসন্ধান চালানো হয়েছে, সিসিটিভির মেমোরি কার্ড সরিয়ে ফেলা হয়েছে।”
খালিদ বর্তমানে বাবার সঙ্গে কানাডায় রয়েছে। ড. সাদের এই ছেলের ধারণা, তার বাবাকে সৌদি আরব ফেরাতে দরকষাকষির গুটি হিসেবেই তার দুই ভাইবোনকে আ’টক করা হয়েছে। সৌদি আরব ফেরার পরপরই ড. সাদকে হ’ত্যা করা হবে বলে অনুমান তার স্বজনদের।
ড. জাবরি সৌদি আরবের সাবেক যুবরাজ নায়েফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আমেরিকার একটি আ’দালতকে জানিয়েছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তাকে হ’ত্যা’র জন্য কানাডায় ঘা’তক দল পাঠিয়েছিলেন, কিন্তু তারা বিমান বন্দরে ধরা পড়ায় তিনি বেঁ’চে গেছেন।
২০১৫ সালে সৌদি রাজা আবদুল্লাহর মৃ’ত্যুর ফলে তার সৎভাই সালমান সিংহাসনে বসার পর থেকেই ড. সাদের ক্ষমতা কমে আসে। সালমান ২০১৭ সালে তার ছেলে মোহাম্মদকে ক্রাউন প্রিন্স (যুবরাজ) বানিয়ে নায়েফকে সরিয়ে দেন। ওই বছরই সাদ দেশ ছাড়েন।




