বাস-প্রাইভেটকার সং’ঘর্ষে একই পরিবারের তিনজনসহ নি’হত ৪
নিউজ ডেস্ক।। কুড়িগ্রাম সদর উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সং’ঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃ’ত্যু হয়েছে। আ’হত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আরডিআরএস বাজারে এই দু’র্ঘট’না ঘটে।
স্থানীয়রা জানান, নরসিংদী থেকে মজিবুর রহমান নামে এক সমাজসেবা কর্মকর্তা প্রাইভেটকারে করে তার পরিবারের সদস্যদের নিয়ে কুড়িগ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সকালে আরডিআরএস বাজারে পৌঁছলে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সং’ঘর্ষ হয়।
এতে আকবর হোসেন, তার স্ত্রী বিলকিস বেগম, ছেলে বিল্লাল হোসেন মা’রা যান। নি’হত আরেকজন হলেন প্রাইভেটকারটির চালকের সহকারী। তার নাম জানা যায়নি।
এ ঘটনায় গু’রুতর আ’হত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকারের চালক।
ঘটনার পরপরই হতাহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ সময় আকবর হোসেন, বিলকিস বেগম এবং বিল্লাল হোসেনকে মৃ’ত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রেদওয়ান ফেরদৌস বলেন, ‘আ’হত একজনের অবস্থা আ’শঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।’






