সাবেক প্রধান বিচারপতি সিনহাসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রে’প্তারি পরোয়ানা
নিউজ ডেস্ক।। জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আ’ত্মসাতের মা’মলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আ’সামির বি’চার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ আদেশ দেন। সাক্ষ্যগ্রহণ ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত । চ্যানেল২৪ ও সময় টিভি
মা’মলার অপর আ’সামিরা হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
আ’সামিদের মধ্যে কেবল বাবুল চিশতী কা’রাগারে আছেন। আর বি’চারপতি সিনহা গত দুই বছর ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
দুদক কর্মকর্তা বেনজির আহমেদ গত ৯ ডিসেম্বর এই ১১ জনকে আ’সামি করে আদা’লতে অ’ভিযোগপত্র দাখিল করেন। তদ’ন্ত কর্মকর্তার আবেদনে এস কে সিনহার ব্যাংক হিসাবের চার কোটি টাকা জব্দ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আ’সামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষ’মতার অপব্যবহারের মাধ্যমে ফারমার্স ব্যাংকে ভু’য়া ঋণ সৃষ্টি করে সেই টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, উ’ত্তোলন ও পাচার করেছেন, যা দ’ণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দু’র্নীতি প্র’তিরোধ আ’ইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আ’ইনের ৪(২)(৩) ধারায় শা’স্তিযোগ্য অ’পরাধ।
দুদকের করা এই মা’মলায় বাবুল চিশতীর নাম না থাকলেও অ’ভিযোগপত্রে তাকে নতুন করে আ’সামি করা হয়। আর এজাহারে ফারমার্স ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক মো. জিয়া উদ্দিন আহমেদকে আ’সামি করা হলেও অ’ভিযোগপত্রে মামলার দায় থেকে তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।






