335051

প্রাথমিক পর্যায়ের করোনা সং’ক্রমণ রুখতে পারে মাউথওয়াশ, বিজ্ঞানীদের দাবি

নিউজ ডেস্ক।। করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সব দেশ এখনও এই ভ্যাকসিনকে ‘পাশ’ বলে ধরে নেয়নি। তাঁরা বলছেন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এ অবস্থায় বিজ্ঞানীরা বলছেন, মাউথ ওয়াশ দিয়ে গারগলিং করলে মুখ এবং গলাতে উপস্থিত করোনার ভাইরাসের সংখ্যা হ্রাস পেতে পারে।

পিটিআই-এর রিপোর্টে বলা হয়েছে, জার্মানির রুহর বিশ্ববিদ্যালয় বোচুমের বিজ্ঞানীরা অন্যান্য গবেষকদের নিয়ে, মাউথওয়াশ এবং করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেছেন।

বিজ্ঞানীরা মোটেই বলেননি যে, মাউথওয়াশের ব্যবহার শরীরে করোনাকে দূর করা যায়। তাঁরা বলেছেন, করোনা রোগীদের মুখ এবং গলায় বিপুল সংখ্যক ভাইরাস উপস্থিত থাকে। মাউথওয়াশ দিয়ে এই ভাইরাসগুলিকে নিষ্ক্রিয় করা যেতে পারে।

সম্প্রতি অক্সফোর্ড প্রেস থেকে প্রকাশিত মার্কিন পত্রিকা ‘দি জার্নাল অব ইনফেক্সাস ডিজিজ’র একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেন, নিত্য ব্যবহারের মাউথওয়াশ মুখ ও গলায় করোনার সং’ক্রমণ রুখতে সক্ষম। শুধু তাই নয়, ওই সং’ক্রমিত অংশের ‘ভাইরাল লোড’ কমাতেও কার্যকর ভূমিকা পালন করে।

দীর্ঘ গবেষণায় করোনা আ’ক্রান্ত রোগী ও স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণ করে বিজ্ঞানীদের দাবি, মুখের লালারস বা দাঁতের ফাঁকে বেড়ে ওঠা ভাইরাস কণার বিস্তার ও সং’ক্রমণকে সফলভাবে রুখতে পারে মাউথওয়াশ!

‘ফাংশন’ নামের একটি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে কোরিয়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিন- এর একদল গবেষকও এমনটাই দাবি করেছিলেন। তারা জানান, সং’ক্রমণের প্রথম পর্যায়ে করোনাভাইরাস লালারসের মাধ্যমে গলা এবং স্যালাইভারি গ্লান্ডে ছড়াতে শুরু করে। ভাইরাসের সং’ক্রমণের ক্ষেত্রে তার বাইরের স্তর বা লিপিড মেমব্রেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞানীদের দাবি, মাউথওয়াশে থাকা রাসায়নিক উপাদান করোনাভাইরাসের এই লিপিড মেমব্রেনকে ন’ষ্ট করে দিতে সক্ষম। ফলে ভাইরাসের সং’ক্রমণ বাধাপ্রাপ্ত হয়।

বিজ্ঞানীদের বলেন, বিশেষত ক্লোরহ্যাক্সিডিন (Chlorhexidine) মাউথওয়াশে থাকা উপাদান পোভিডোন-আয়োডিন, ইথানল এবং সেটিলপাইরিডিনিয়ামের মতো উপাদানগুলো লালারসের সঙ্গে মিশে থাকা ভাইরাসের কণা ও তার লিপিড মেমব্রেনকে ন’ষ্ট করে দিতে কার্যকর ভূমিকা পালন করে।

এ বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালেরি ও’ ডোনেল জানান, কিছু মাউথওয়াশে পর্যাপ্ত পরিমাণে ‘ভাইরোসিডাল’ উপকরণ (যে রাসায়নিক উপাদানগুলো ভাইরাস কণাকে নিষ্ক্রিয় করতে সক্ষম) থাকে যা সহজেই ভাইরাসের লিপিড মেমব্রেনকে ন’ষ্ট করতে পারে। ফলে নিয়মিত দাঁত ব্রাশ করার পাশাপাশি মাউথওয়াসের ব্যবহার করোনা সং’ক্রমণের ঝুঁ’কি অনেকটাই কমিয়ে দিতে পারে। সূত্র- জি নিউজ।

ad

পাঠকের মতামত