করোনায় একই দিনে স্বামী-স্ত্রীর মৃ’ত্যু, পরিবারে শো’কের ছায়া
নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে করোনায় আ’ক্রান্ত হয়ে স্বামীর মৃ’ত্যুর তিন ঘণ্টার ব্যবধানে স্ত্রীও মা’রা গেছেন। এ ঘটনায় পরিবারে শো’কের ছায়া নেমে আসে। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতি মা’রা যান।
করোনা আক্রা’ন্ত হওয়ার পর ইউসুফ আলী দেওয়ান (৯০) ও তার স্ত্রী ফিরোজা দেওয়ানকে (৮০) প্লাজমা ডোনেশন করেছিলেন টিম খোরশেদ। প্লাজমা দেয়ার পরও তাদের শেষ রক্ষা হয়নি। তারা নারায়ণগঞ্জ শহরের ৩১নং কেসি নাগ রোড, আমলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন ধ’রেই সপরিবারে ঢাকার পুরানা পল্টনে বসবাস করছিলেন তারা।
এদিকে করোনায় ওই দম্পতির মৃ’ত্যুর পর তাদের ছেলে ব্যবসায়ী ইসমাইল দেওয়ানের আহ্বানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিমের নেতৃত্বে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) ম’র’দেহের দা’ফন সম্পন্ন করা হয়। তাদের জানাজা পড়ান কেন্দ্রীয় কবরস্থান মসজিদের ইমাম মাওলানা বদর শাহ।
কাউন্সিলর খোরশেদ জানান, করোনায় মা’রা যাওয়া স্বামী-স্ত্রী আমার নির্বাচনী এলাকা আমলাপাড়ার বাসিন্দা ছিলেন। বেশ কিছুদিন ধ’রে তারা সপরিবারে ঢাকায় বসবাস করতেন। করোনায় আক্রা’ন্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকার পর তাদের ছেলের আহ্বানে টিম খোরশেদ উভয়কেই প্লাজমা ডোনেশন করেছিল। কিন্তু সোমবার গভীর রাতে তিন ঘণ্টার ব্যবধানে হাসপাতালে ওই দম্পতি মা’রা যান। পরে পরিবারের আহ্বানে হাসপাতাল থেকে নারায়ণগঞ্জে লাশ এনে টিম খোরশেদ মৃ’তদেহের গোসল, কা’ফন ও জা’নাজা শেষে মাসদাইর কব’রস্থানে দা’ফন করে।






