334846

‘পা’ কে’টে মোবারক হ’ত্যা: গ্রে’প্তার হলো প্রধান শিক্ষক কায়েছ

নিউজ ডেস্ক।।  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থানাকান্দিতে দেহ থেকে ‘পা’ কে’টে বিচ্ছিন্ন করে নৃ’শং’সভাবে হ’ত্যা করা মোবারক হ’ত্যা’কাণ্ডের অন্যতম আ’সা’মি প্রধান শিক্ষক আবু কায়েছ (৪০) কে অবশেষে আজ মঙ্গলবার দুপুরে কাইতলা থেকে গ্রে’প্তা’র করেছে নবীনগর থানার পুলিশ। ধৃত আবু কায়েছ স্থানীয় গৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১২ এপ্রিল উপজেলার থানাকান্দিতে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কাউছার মোল্লা ও চেয়ারম্যান জিল্লুর রহমানের সমর্থকদের মধ্যে র’ক্ত’ক্ষ’য়ী সং’ঘ’র্ষ’ হয়।

ওই সং’ঘ’র্ষে মোবারক মিয়া নামের এক রিকশাচালককে নৃ’শং’সভাবে খু’ন করা হয়। হামলাকারীরা মোবারকের দে’হ থেকে ‘পা’ কে’টে নিয়ে গ্রামে আনন্দ মিছিলও করে।

এ ঘটনায় ১০৮ জনকে আ’সা’মি করে নবীনগর থানায় মা’ম’লা হয়। পুলিশ ইতিমধ্যে দুই গ্রুপের দুই শীর্ষনেতাসহ মোট ৩৩ জনকে গ্রে’প্তা’র করেছে।

নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর গ্রে’প্তা’রের সত্যতা নিশ্চিত করে জানান, ‘কায়েছকে মঙ্গলবার দুপুরে কাইতলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রে’প্তা’র করে পুলিশ। এ নিয়ে হ’ত্যা’কাণ্ডে ৩৩ জনকে গ্রে’প্তা’র করা হয়েছে।’

প্রসঙ্গত, মোবারক হ’ত্যা মামলায় ১০৮ জনের মধ্যে ধৃ’ত শিক্ষক আবু কায়েছ ও সরকারি চাকরি করে এমন তার আপন আরো দুই ভাই (পলাতক) এ মা’ম’লার এজাহারভুক্ত আ’সা’মি।

তবে অ’ভি’যোগ আছে, কেবল হয়’রা’নি করার উদ্দ্যেশেই গ্রাম্য দলাদলিতে সম্পূর্ণ ষ’ড়’য’ন্দ্রমূলকভাবে প্রতিপক্ষের লোকজন সরকারি চাকরি করা এই তিন ভাইকে মোবারক হ’ত্যা মা’ম’লায় আ’সা’মি করেছে।

ad

পাঠকের মতামত