দেশে করোনায় মৃ’ত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৯৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শ’নাক্ত হলেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
এছাড়া আ’ক্রান্ত’দের মধ্যে আরও ৪২ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫১৩ জন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শ’নাক্ত হলেও প্রথম মৃ’ত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শ’নাক্ত ও মৃ’তের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।






