334876

কারাগারে ফেসবুক চালান সেই ইন্সপেক্টর লিয়াকত! প্রোফাইলের ছবিও পরিবর্তন

নিউজ ডেস্ক : সেনাবাহিনীর সাবেক মেজর সিনহাকে গু’লি করে হ’ত্যার অ’ভিযোগে কা’রাগারে আছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত আলী। সেখানে বসেই তিনি চালাচ্ছেন নিজের ফেসবুক আইডি। বাংলাদেশে প্রতিদিন

এমনটিই ধারনা করা হচ্ছে কারণ, তার ফেসবুক আইডি ‘অ্যাকটিভ’ দেখাচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইনে পাওয়া যায়। এমনকি গত ৬ আগস্ট আ’দালত থেকে কা’রাগারে যাওয়ার দিনও তার আইডির ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করা হয়েছে।

গত ৫ আগস্ট নি’হত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাহারছড়া পুলিশ ত’দন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বি’রুদ্ধে হ’ত্যা মাম’লা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আ’সামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আ’দালতে আ’ত্মসমর্পণ করেন। মা’মলার শুনানিতে র‌্যাবের পক্ষে প্রত্যেক আ’সামির ১০ দিন করে রি’মান্ডের আবেদন করা হয়।

আদালত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতের ৭ দিন করে রি’মান্ড মঞ্জুর করেন। বাকি ৪ জনকে কারাফটকে জি’জ্ঞাসাবাদের আদেশ দেন। বাকি দুই আসামির বি’রুদ্ধে গ্রে’ফতারি পরোয়ানা জা’রি করেন আদালত। ৪ জনকে কারাফটকে দুদিন করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে র‌্যাব। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া তাদের ১০ দিনের রি’মান্ড চাওয়া হয়েছে।

এদিকে, সিনহার পরিবারের করা হ’ত্যা মা’মলার প্রধান আ’সামি বাহারছড়া পুলিশ ত’দন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ, এস আই নন্দ দুলাল রক্ষিতকে এখনও র‌্যাবের হেফাজতে নেওয়া হয়নি। যেকোনো সময় তাদের র‌্যাবের হেফাজতে নিয়ে জি’জ্ঞাসাবাদ করা হতে পারে।

ad

পাঠকের মতামত