বাসচাপায় মা নি’হত, অলৌকিকভাবে বেঁ’চে গেল ৩ বছরের শিশু
নিউজ ডেস্ক : কেশবপুরে পৃথক দুটি সড়ক দু’র্ঘটনা’য় ২ জন নি’হত ৩ জন আ’হত হয়েছেন। এ সময় বাসের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে বেঁ’চে যায় ৩ বছরের শিশু সিনথিয়া (৩)।
সোমবার (১০ আগস্ট) সকালে যশোর থেকে ছেড়ে এসে কেশবপুর ট্রাক টার্মিনালে একটি রিকশাভ্যানকে চাপা দেয় একটি বাস। এ সময় ভ্যানে থাকা মনজুরা (২৫) টায়ারের নিচে পড়ে ঘটনাস্থলেই নি’হত হন। তার কোলে থাকা শিশু সিনথিয়া (৩) গু’রুতর আ’হত হয়। সে অলৌকিকভাবে বেঁ’চে যায় বলে জানান কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আমির হোসেন।
প্রত্যক্ষদর্শী পথচারী আবদুল হাকিম বলেন, শিশুটি বাসের নিচ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়। গু’রুতর আ’হত হয় পথচারী কেশবপুর পৌর এলাকার মধ্যকুলের গোলাম মোস্তফা (৪৫)। তিনি কেশবপুর স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি রয়েছেন।
অপরদিকে বিকাল সাড়ে ৪টায় কেশবপুর চুকনগর সড়কের বুজতলায় আলতাপোল গ্রামের আব্দুর রহমানকে (৭০) অ’বৈধযান আলমসাধুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়। কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দিন সড়ক দু’র্ঘটনায় মৃ’ত্যুর খবর নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ আবদুল্লা জানান, বাস ও আলমসাধুর চালক প’লাতক রয়েছেন।






