334779

সিনহার মৃ’ত্যু: সব সত্য জানাবেন শিপ্রা-সিফাত

নিউজ ডেস্ক।। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নি’হতের ঘটনায় সুষ্ঠু ত’দন্তের বিষয়ে আশাবাদ জানিয়েছেন তার সহযোগী শিপ্রা আর সিফাত। জামিনে কা’রাগার থেকে মুক্তির পর প্রথমবারের মত কিছুক্ষণ আগে গণমাধ্যমের মুখোমুখি হন তারা।

দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারা বলেন, সময়ের অপেক্ষা মাত্র, কিছুটা সময় পেলেই তারা সব সত্য জানাবেন। এমন সময়ে পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান শিপ্রা ও সিফাত।

গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে ত’ল্লাশি’র সময় পুলিশের গু’লি’তে নি’হত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হ’ত্যা ও মা’দক আ’ইনে এবং রামু থানায় মা’দক আ’ইনে পৃথক ৩টি মা’মলা দায়ের করে।

এ মা’মলা’য় নি’হত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রে’ফতা’র দেখিয়ে কা’রাগা’রে পাঠায় পুলিশ। ৫ আগস্ট নি’হত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বি’রু’দ্ধে হ’ত্যা মা’মলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আ’সামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আ’ত্মসমর্পণ করেন। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত