334714

‘পরিবারের সম্মান রক্ষার্থে’ প্রেমিক-প্রেমিকাকে কু’পিয়ে হ’ত্যা!

ডেস্ক রিপোর্ট।। ভারতের বিহারে পরিবারের সম্মান রক্ষার্থে তরুণ-তরুণীকে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে দেহ দু’‌টি পু’ড়িয়ে ফেলারও চেষ্টা করে পরিবারের লোকজন। কিন্তু ঘটনার খবর পেয়ে যায় পুলিশ। এরপর সেখানে গিয়ে তাদের ম’রদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। গতকাল শনিবার বিহারের অওরঙ্গাবাদে এই ঘটনা ঘটে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১৯ বছরের তরুণী আর ২২ বছরের তরুণ; দু’‌জনেই অওরঙ্গাবাদের কাপাসিয়া গ্রামের বাসিন্দা। দু’‌ বছর ধরে সম্পর্ক রয়েছে তাঁদের। পুলিশের ধারণা, পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি।

অওরঙ্গাবাদের পুলিশ সুপার পঙ্কজ কুমার জানিয়েছেন, শনিবার সকালে বয়ফ্রেন্ডের বাড়ি যান তরুণী। খবর পেয়ে পৌঁছে যায় তাঁর পরিবারের লোকজন। তখন ছেলেটির বাড়িতে কেউ ছিলেন না। মেয়েটির দাদা তাঁকে ঘরে ফিরতে বলেন। মেয়েটি অস্বীকার করায় দু’‌জনকেই কু’পিয়ে মে’রে ফেলেন তিনি।

হ’ত্যাকা’ণ্ডের পর দু’‌জনের ম’রদেহ নদীর তীরে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যায়। স্থানীয় কয়েক জনের চোখে পড়ে বিষয়টি। খবর দেন থানায়। পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। দাহ বন্ধ করে অর্ধদগ্ধ দেহ দু’‌টি ম’য়নাত’দন্তের জন্য পাঠানো হয়েছে।

অওরঙ্গাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় দু’‌জনকে গ্রে’প্তার করা হয়েছে। আরো তিন জনকে আ’টক করেছে পুলিশ। সকলেই ওই তরুণ-তরুণীর পরিবারের সদস্য। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর এফআইআর দায়ের হয়েছে। দুই পরিবারের ১০ থেকে ১২ জনের বি’রুদ্ধে অ’ভিযোগ রয়েছে। ছেলেটির দাদা এবং কাকাকেও আট’ক করা হয়েছে। এই ঘটনায় তাদেরও হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের। সূত্র: আজকাল।

ad

পাঠকের মতামত