334747

করোনায় আ’ক্রান্ত ২ কোটি ছাড়াল

ডেস্ক রিপোর্ট।। বিশ্বে করোনাভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। মৃ’ত্যুর মিছিলও প্রতিনিয়ত বেড়ে চলেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সোমবার সকালে প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনের প্রা’ণ গেছে করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে।

তবে আশার কথা হল, আ’ক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। সারা বিশ্বে করোনা আ’ক্রান্ত ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়েছেন।

এদিকে করোনায় সবচেয়ে ‘ক্ষ’তিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। দেশটিতে প্রায় ৫২ লাখ আ’ক্রান্তের মধ্যে প্রাণ গেছে ১ লাখ ৬৫ হাজারের বেশি। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জনের মতো রোগী শ’নাক্ত হয়েছেন। দেশটিতে মা’রা গেছেন ১ লাখের বেশি। প্রতিবেশী দেশ ভারতে আ’ক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭, আর মৃ’তের সংখ্যা প্রায় ৪৫ হাজার।

ad

পাঠকের মতামত