মুসলিম হবার কারণে ধ’র্ষণের হু’মকি পাচ্ছেন এই ভারতীয় অভিনেত্রী
বিনোদন ডেস্ক : মুসলিম পরিচয়ের কারণে তাকে ধ’র্ষণের হু’মকি দেয়া হচ্ছে বলে অ’ভিযো’গ তোলেন কংগ্রেস নেত্রী ও ভারতীয় অভিনেত্রী খুশবু সুন্দর।
৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা সম্পন্ন হবার পর থেকেই তার ফোনে এই হু’মকি আসছে বলে জানান এই অভিনেত্রী। সেই সাথে সোশ্যাল মিডিয়ায়ও তাকে হু’মকি দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী খুশবু অভিযোগ করেন, ফোন করে তিনি মুসলিম তাই ধ’র্ষ’ণ করা উচিত বলে হু’মকি দেয়া হচ্ছে। ধ’র্ষণের ওই হু’মকির ফোনটি ট্রু কলারে কলকাতা থেকে সঞ্জয় শর্মা নামে কারো কাছ থেকে এসেছে বলেও দেখা যায় কলার আইডিন্টিটি অ্যাপস ‘ট্রু কলার’-এ।
হু’মকি প্রসঙ্গে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যা’গ করে প্রশ্ন ছুড়ে দেন এটাই কী রামের জন্মভূমি? সেইসাথে অভিযুক্ত নাম্বারের ছবি টুইট করে তিনি সেখানে কলকাতা পুলিশের দৃষ্টিও আক’র্ষণ করেন। সূত্র : এইসময়




