334657

ঘুম থেকে তুলে ক্র’সফায়ার দেন ওসি প্রদীপ, টাকাও নেন ১৮ লাখ (ভিডিও)

নিউজ ডেস্ক।। সাবেক মেজর সিনহা হ’ত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ঘু’ষবাণিজ্যের হাতিয়ার ছিল কথিত ব’ন্দুকযু’দ্ধের নামে ক্র’সফায়ার। টেকনাফের মেরিন ড্রাইভ সড়ককে কার্যত ‘ডেথ জোনে’ পরিণত করেন তিনি। আ’তঙ্কে রাতে এ সড়কে চলাচলে মা’রাত্ম’ক ভী’তির সঞ্চার হয় স্থানীয়দের মধ্যে।

অ’ভিযো’গ আছে, চাহিদা মতো টাকা না পেলেই ব’ন্দুকযু’দ্ধের নামে ক্র’সফায়ার দিতেন তিনি।

সিনহা হ’ত্যা ৭ দিন আগে পাশের উখিয়া থানার ইউপি মেম্বার বখতিয়ারকে ধরে নিয়ে যান ওসি প্রদীপ। পরে তাকে ক্র’সফায়ার দিয়ে ব’ন্দুকযু’দ্ধে নাটক সাজিয়ে মা’মলা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ জুলাইয় মধ্যরাতে উখিয়ার কুতুপালং গ্রামের বাসিন্দা ইউপি সদস্য বখতিয়ার আহমেদের বাড়িতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারের নেতৃত্বে অ’ভিযান চালানো হয়। পরিবারের সদস্যরা যখন ঘুমাচ্ছিলেন ঠিক তখন পুলিশের চিৎকারে ঘুম ভা’ঙে তাদের। অ’ভিযানে বখতিয়ার মেম্বারকে তার বাড়ির শয়নকক্ষ থেকে তুলে নেয়ার সময় বাধা নেয় পরিবারের সদস্যরা। কিন্তু ‘তার সঙ্গে একটু কথা আছে’ বলে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর খোঁজ খবর করে বখতিয়ার মেম্বারের হদিস পাননি স্বজনরা।

২৩ জুলাই সন্ধ্যার পর উখিয়ার বখতিয়ার মেম্বারের বাড়িতে আবারও আসেন টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশ ও উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার। এ দফায় ভে’ঙে ফেলা হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। তারপর চালানো হয় তল্লাশি। ওই রাতেই টেকনাফের হ্নিলায় ‘ব’ন্দুকযু’দ্ধে’ দু’জনের মৃ’ত্যু খবর পায় বখতিয়ারের পরিবার। তারা জানতে পারে, বখতিয়ার মেম্বার ও মোহাম্মদ তাহের নামের দু’জনের মৃ’ত্যু হয়েছে ‘ব’ন্দুকযু’দ্ধে’। ভোরে কক্সবাজার সদর হাসপাতালে আসে তাদের লা’শ।

এর আগে ২৩ তারিখ রাতেই ১৫ জনকে আ’সামি করে একটি মা’দক মা’মলা দায়ের করা হয় টেকনাফ থানায়। তারপর অ’স্ত্র মা’মলাসহ আরও একটি মা’মলা হয় বখতিয়ার মেম্বারের তিন ছেলের বি’রুদ্ধে।

বখতিয়ার মেম্বারের ছেলের বউয়ের অ’ভিযোগ, সেদিন সন্ধ্যায় পরের দফায় বাসা থেকে নিয়ে যাওয়া জিনিষগুলোর অনেক কিছুই সিজার লিস্ট-এ নাই। তিনি বলছেন, ওসি প্রদীপ দাশ নেয় ১৮ লাখ টাকা। ২ লাখ টাকা নেয় উখিয়া থানার ওসি মর্জিনা।

মানব পাচার ও রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে তালিকায় নাম ছিল ‘বন্দুকযুদ্ধে’ নি’হত উখিয়ার বখতিয়ার মেম্বারের। তবে ইয়া’বা ব্যবসায়ীদের তালিকায় ছিল না তার নাম। উৎস: সময়নিউজ ও যমুনা টিভি।

ad

পাঠকের মতামত