করোনার সং’ক্রমণ বেড়েই চলছে ভারতে
নিউজ ডেস্ক।। আমাদের প্রতিবেশি দেশ ভারতে বেড়েই চলেছে করোনা সং’ক্রমাণ। আমেরিকার পরেই ভারতে করোনা আক্রা’ন্তের সংখ্যা সবচেয়ে বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও অর্ধলক্ষাধিক মানুষের দেহে করোনা শ’নাক্ত হয়েছে। এতে করে আ’ক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃ’ত্যু হয়েছে ৩৮ হাজার মানুষের। তবে পূর্বের তুলনায় সুস্থতা বেড়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত ওয়াল্ডোমিটার আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টায় বলেছে, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৩৭৯ জন করোনায় আ’ক্রান্ত হয়েছেন। আগের দিন এ সংখ্যা ছিল ৫৪ হাজার ৭৩৫। দেশটিতে মোট সং’ক্রমিতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৪ হাজার ৭০২ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই তিন রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু)।
অন্যদিকে গত একদিনে প্রা’ণহানি ঘটেছে ৭৯৭ জনের। যা আগের দিন ছিল ৮৫৩ জনের। দেশটিতে করোনায় মোট প্রা’ণ হারিয়েছেন ৩৮ হাজার ১৬১ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯১ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সং’ক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে, বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রা’ন্ত দেশ হলো ভারত। এদিকে মহারাষ্ট্রে আ’ক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। মৃ’ত্যু হয়েছে ১৫ হাজার মানুষের।
রাজধানী দিল্লিতে করোনার থাবায় প্রা’ণ গেছে ৩ হাজার ৯৬৩ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট। তামিলনাড়ুতে এখন পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ৭৩৮ জনের শরীরে ভাইরাসটির সং’ক্রমণ পাওয়া গেছে। যেখানে প্রা’ণহানি ঘটেছে ৩ হাজার ৯৩৫ জনের।
সং’ক্র’মণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আ’শঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।




