প্রেমের ফাঁ’দে পুরুষের সর্বনা’শ, সুমী-তন্নী গ্রে’ফতার
নিউজ ডেস্ক।। ঝিনাইদহে ২ নারীসহ প্র’তারক চক্রের ৩ সদস্যকে গ্রেফ’তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় অসুস্থতা ও প্রেমের ফাঁ’দে ফেলে একটি চক্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
শনিবার (০১ আগষ্ট) ব্ল্যাকমেইল করে এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের খবর পেয়ে ব্যাপারীপাড়ায় অ’ভিযান চালায় পুলিশ।
এ সময় প্রতারক চক্রের সুমী, তন্নী খাতুন ও বিদ্যুৎ কুমার নামে ৩ জনকে হাতেনাতে আ’টক করা হয়। পরে সদর থানায় তাদের বি’রুদ্ধে মা’মলা করা হয়। উৎস: সময়নিউজ।






