হজ করতে গিয়ে সৌদি আরবে গ্রেফতার ৯৩৬
ডেস্ক রিপোর্ট।। বিনা অনুমতিতে মক্কায় প্রবেশের দায়ে সৌদি কর্তৃপক্ষ ৯৩৬ জন গ্রে’প্তা’র করেছে। বৃহস্পতিবার এক ঘোষণায় সৌদি আরবের জন নি’রা’পত্তা অধিদপ্তর এ তথ্য জানায়। কর্তৃপক্ষের নি’ষেধা’জ্ঞা সত্ত্বেও তারা হজ করতে যান বলে জানা গেছে।
করোনাভাইরাসের সং’ক্র’মণ রোধে এবার সীমিত আকারে পালন করা হচ্ছে হজ। এ সময় সেখানে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করলেই শা’স্তি’র বিধান করেছে সৌদি সরকার।
আল আরাবিয়ার বরাতে জানা যায়, গ্রে’প্তারকৃত’দের বি’রু’দ্ধে পূর্ব ঘোষিত জ’রিমা’না ও শা’স্তি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
জুলাইয়ের শুরুতেই এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, হজ চলাকালীন কেউ মক্কা, আরাফা ও মিনায় বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করলে ১০ হাজার সৌদি রিয়াল জ’রিমা’না করা হবে এবং ১৫ দিনের কারাবাস দেয়া হবে। এই আইন সৌদি আরবসহ অন্য যেকোনো দেশের নাগরিকদের জন্য কার্যকর করা হবে। কেউ দ্বিতীয়বার এই প্রচেষ্টা করলে তাকে দ্বিগুণ জ’রি’মানা গুণতে হবে বলেও জানানো হয়।
নি’রাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, নি’ষেধা’জ্ঞা সত্ত্বেও কিছু মানুষ হজে অংশ নেয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা তাদের চিহ্নিত করে সবার থেকে আলাদা করছি এবং আ’ইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
করোনাভাইরাসের সং’ক্র’মণ রোধেই এবার সীমিত পরিসরে হজ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যে কারণে এবার মাত্র ১০ হাজার হাজির অংশ গ্রহণে পালন করা হচ্ছে হজ। হাজিদের স্বাস্থ্যবিধি মেনে চলতেও জা’রি করা হয়েছে কড়া নির্দেশনা। সেইসঙ্গে হাজিদের নি’রাপত্তা’য় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে হজ ও ওমরাহ কর্তৃপক্ষ।




