334033

সুশান্তের ফ্ল্যাট ছাড়ার আগে হু’মকি দেন রিয়া?

নিউজ ডেস্ক।। সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর পাঁচ দিন আগে তাঁর ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া চক্রবর্তী। সুশান্তের ফ্ল্যাট ছাড়ার আগে তার ল্যাপটপ, হার্ডডিস্কসহ বেশ কিছু ইলেক্ট্রনিক জিনিস নিয়ে যান।

যা নিয়ে ভ’য়ে ছিলেন সুশান্ত। এমনকি ফ্ল্যাট ছাড়ার আগে সুশান্তকে রিয়া হু’ম’কিও দেন বলে অ’ভিযো’গ। যা নিয়ে সুশান্ত ভ’য় পেয়ে গিয়েছিলেন বলে জানায় ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো।

লকডাউনের মধ্যেই সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। এরপর রিয়াকে বার বার ফোন করলেও, সুশান্ত তাঁকে ব্লক করে দেন বলে অ’ভিযো’গ। ফলে সুশান্তের আ’ত্মহ’ত্যার খবর পেয়েও রিয়াকে কেন প্রথমেই পুলিশ জি’জ্ঞাসাবা’দ করল না, তা নিয়ে উত্তর খুঁজছে বিহার পুলিশ।

সুশান্তের মৃ’ত্যু’র ঘটনায় কাকে কাকে এ পর্যন্ত জি’জ্ঞাসা’বাদ করা হয়েছে, সে বিষয়েও মুম্বাই পুলিশের কাছে বিহার পুলিশের পক্ষ থেকে নথি চেয়ে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, সুশান্তের মৃ’ত্যু’র পর রিয়া তাঁর আইনজীবীর সঙ্গে কয়েক দফা পরামর্শ নেন। ফলে পুলিশি জি’জ্ঞাসা’বাদের সময় রিয়া যা যা বলেন, তা আইনজীবীর শেখানো বুলি বলেও মনে করছে বিহার পুলিশ।

রিয়ার পাশাপাশি সুশান্তের চিকিৎসকের বয়ান রেকর্ড করতে মুম্বাই পুলিশ এত দেরি কেন করল, তা নিয়ে ভাবছে বিহার পুলিশ। যেখানে মানসিক অবসাদ কাটানোর জন্য চিকিৎসকের পরামর্শ মতো সুশান্ত ওষুধ খাচ্ছিলেন বলে জানা যায়। ফলে রিয়া চক্রবর্তী এবং সুশান্তের চিকিৎসকের বয়ান রেকর্ড করতে পুলিশ এত দেরি করল কেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিহার পুলিশ।
উৎস: জি-নিউজ।

ad

পাঠকের মতামত