ইসলামিক দৃষ্টিতে পশুর যেসব অংশ খাওয়া যায় না
নিউজ ডেস্ক।। লাল প্রাণীর রক্ত খাওয়া নি’ষিদ্ধ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৭টি জিনিস খাওয়া অপছন্দ করতেন। হাদিসে এসেছে-
বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বকরির সাত জিনিস (খাওয়াকে) অপছন্দ করেছেন। তা হলো, প্রবাহিত রক্ত, অণ্ডকোষ, চামড়া ও গোশতের মধ্যে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি, মূত্রথলি, পিত্ত এবং নর ও মাদি প্রাণীর যৌ’নাঙ্গ।
অন্য হাদিসে এসেছে, ‘রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয়।’ তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হালাল পশুর এ অংশগুলো অপছন্দ করতেন-
-পিত্ত
-মূত্রথলি
-মাংসগ্রন্থি
-নর ও মাদির যৌনাঙ্গ
-অণ্ডকোষ
-প্রবাহিত রক্ত।
(কিতাবুল আসার, হাদিস : ৮০৮)




