334031

দিনে একটি সিগারেটও ভয়া’বহ ক্ষ’তি ডেকে আনে!

নিউজ ডেস্ক।। দীর্ঘদিন ধূমপান করার পর অনেকে মনে করেন দিনে অন্তত একটি করে সি’গারে’ট খেয়ে তারপর ধূমপান বন্ধ করে দেবেন। কিন্তু ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে ভিন্ন কথা।

তাদের এক গবেষণা বলছে, দিনে একটি সিগারেট খেলেও হৃদরোগের ঝুঁ’কি ৫০ শতাংশ বেড়ে যায়। স্ট্রোক বা মস্তিষ্কে ক্ষ’রণের ঝুঁ’কিও বাড়ে ৩০ শতাংশ।

নারীদের ক্ষেত্রে এই ঝুঁ’কি আরো বেশি, ৫৭ শতাংশের মত। গবেষকরা এখন বলছেন, ধূমপান পুরোপুরি না ছেড়ে এর মাত্রা কমিয়ে তেমন কোনো লাভ নেই।

বিএমজের গবেষণা বলছে, “হৃদরোগ বা স্ট্রোকের জন্য ধূমপানের নি’রাপ’দ কোনো মাত্রা নেই।”

তবে অন্য একজন বিশেষজ্ঞ বলছেন যারা ধূমপান কমিয়ে দিচ্ছেন, তাদের পক্ষে ধূমপান ছেড়ে দেওয়া সহজ হয়।

ধূমপানের সবচেয়ে বড় ঝুঁ’কি ক্যানসার নয়, বরঞ্চ হৃদরোগ। ধূমপানের ফলে মৃ’ত্যুর ৪৮ শতাংশই হয় হৃদরোগ থেকে।

গবেষণায় দেখা গেছে, ব্রিটেনে সামগ্রিকভাবে ধূমপায়ীর সংখ্যা কমছে ঠিকই কিন্তু দিনে একটি থেকে পাঁচটি সিগারেট খায়, এমন মানুষের সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে।

দিনে অন্তত ২০টি সিগারেট খান, এরকম ১০০ ধূমপায়ীর ওপর গবেষণায় দেখা গেছে, তাদের সাত জনই হয় হার্ট অ্যা’টাক, না হয় স্ট্রোকে আ’ক্রা’ন্ত হয়েছেন।

ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ক্যান্সার ইনিস্টিউটের অধ্যাপক অ্যালান হ্যাকশ, যিনি নতুন এই গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন, বিবিসিকে জানান, “কিছু দেশে অতিরিক্ত ধূমপায়ীদের মধ্যে ধূমপানের মাত্রা কমানোর একটি প্র’বণ’তা দেখা যাচ্ছে, তারা মনে করছেন এতে তাদের ঝুঁ’কি কমছে। কিন্তু এটা ক্যা’ন্সারের ক্ষে’ত্রে কিছুটা সত্যি হলেও, হা’র্ট অ্যা’টাক বা স্ট্রো’কের ক্ষে’ত্রে সত্যি নয়।”

অধ্যাপক হ্যাকশ’র মতে, ‘ক্যা’ন্সারের চেয়ে হৃ’দরোগের বা স্ট্রো’কের ক্ষেত্রে ধূম’পান অনেক বেশি ঝুঁ’কি তৈরি করে।’

ad

পাঠকের মতামত