333942

শ্বশুরবাড়ি থেকে গরু চু’রি করে হা’তেনাতে ধ’রা খেলেন জামাই

নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে পার্শ্ববর্তী উপজেলার একটি পশুর হাটে বিক্রিকালে হা’তেনাতে ধ’রা পড়েছেন জামাই। বুধবার বিকেলে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে।

চোরাই গরুসহ সোহেল আহমদ (২৮) নামের ওই যুবককে বিয়ানীবাজার পুলিশের কাছে সোপ’র্দ করেন স্থানীয়রা। সোহেল বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচা শ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যান সোহেল আহমদ। পরে বুধবার বিকেলে চুরি করা গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার কোরবানির পশুর হাটে নিয়ে যান তিনি।

ফকিরবাজার হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া এবং তাড়াহু’ড়ো করে বিক্রির প্রবণতা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে আট’ক করে বর্ণি ইউনিয়ন পরিষদে রাখেন। পরে খবর পেয়ে গরুসহ সোহেলকে আটক করে পুলিশ বিয়ানীবাজার থানায় নিয়ে যায়।

রাতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, চোরাই গরুসহ সোহেল আহমদ নামের একজনকে আ’টক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থানায় একটি মা’মলা দায়ের করেছেন। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

ad

পাঠকের মতামত