প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু হয়েছেন। এ ঘটনায় আ’হত হয়েছেন চালকসহ আরও ২ জন। ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটি। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় এ দু’র্ঘট’না ঘটে।
সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিংগাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।
ওসি আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক, তার বাবা ও ভগ্নিপতি, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে বুধবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। ভোর পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের উপরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ফ্লাইওভারের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এমদাদুল, তার বাবা ও ভগ্নিপতি মা’রা যান। আহত হন তার বন্ধু ও ড্রাইভার।
ওসি আরও জানান, নি’হত’দের ম’রদে’হ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।






