333965

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৪৮ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত হয়ে ৪৮ জন মা’রা গেছেন। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৮৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৩৭ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৯৫ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃ’ত’ ৪৮ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী। বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১-৯০ বছরের মধ্যে ৫ জন এবং ৯০-১০০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ মৃত্যুবরণ করেছেন।

ad

পাঠকের মতামত