‘হয় ম’রব না হয় বাঁ’চব’, আ’ক্রমণকারীকে কোভিডে আ’ক্রান্ত অমিতাভ
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। ছেলে অভিষেকও করোনায় আ’ক্রান্ত।
ফলে একই হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ, অভিষেক দুজনেই। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থার সম্পর্কে জানান এই অভিনেতা।
পাশাপাশি নিজের ব্লগে অমিতাভ জানান, আরাধ্যা বাড়ি যাওয়ার সময় তাকে আশ্বাস দিয়েছে যে তারাও শিগগির হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারবেন। তাই বাড়ির ছোট্ট মেয়েটার কথাতে বিশ্বাস করেই তিনি হাসাপাতালে রয়েছেন। এসবের পাশাপাশি নিজের ব্লগে ট্রলারদের একহাত নেন বিগ বি।
অমিতাভ বলেন, নাম না জানা কেউ তার মৃ’ত্যু’র উদ্দেশে প্রার্থনা করছেন। অমিতাভ যাতে কোভিডে আ’ক্রা’ন্ত হয়েই মা’রা যান, সেই প্রার্থনাও করেন ওই কটাক্ষকারী। তবে তাতে কিছু যায় আসে না তার। বর্তমানে যে পরিস্থিতি রয়েছেন, তাতে হয় তিনি ম’রবে’ন না হলে বাঁ’চবেন।
এদিকে করোনা থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও, কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য। ক্যামেরার আড়ালেই হাসপাতাল থেকে জলসায় ফেরেন বচ্চন বহু এবং আরাধ্যা।




