ঝুড়িভর্তি মুরগির ডিম সাবাড় করে ফণা তুলেছে গোখরো! (ভিডিও)
ডেস্ক রিপোর্ট।। বর্ষার দিনে সা’পখোপ ‘জ’ঙ্গ’ল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়বে- এটাই ভারতের উত্তরবঙ্গের জ’ঙ্গলঘেরা এলাকার পরিচিত দৃশ্য। মানুষজনও কিছুটা অভ্যস্ত।
মাঝে মাঝে বি’ষধর সাপের উপদ্রবে অনেক প্রা’ণহানিও ঘটে। তবে ময়নাগুঁড়ির এক বাড়িতে আশ্রয় নেওয়া বি’ষাক্ত গোখরো যা করল, তাতে চোখ কপালে ওঠার জো’গাড় গৃহকর্তার।
সোমবার সন্ধ্যা নাগাদ তিনি ঘরে ঢুকে দেখলেন, খাটের নিচে রাখা ঝুড়ি থেকে অনায়াসে ডিম সাবাড় করে দিচ্ছে বিশালাকার গোখরো সাপ! পাশে পড়ে রয়েছে দুটি মুরগির নিথর দেহ।
জলপাইগুঁড়ির ময়নাগুঁড়ির মাধবপুর গ্রামের বাসিন্দা ননী রায়। মুরগির ডিমে তা দেওয়ার জন্য প্রচুর ডিম ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছিলেন নিজের ঘরের খাটের তলায়। দুটি মুরগিকে দিন কয়েক ধরে তা দেওয়ানোর চেষ্টা চলছিল।
সোমবার সন্ধ্যাবেলা তিনি কাজ থেকে ফিরে ঘরের অবস্থা দেখে চমকে ওঠেন। ঘরে ঢুকে ননীবাবু দেখেন, মুরগি দুটি নিথর অবস্থায় পড়ে আছে। তাদের গায়ে হাত ছোঁয়াতেই তিনি বুঝতে পারেন, মুরগিরা মৃ’ত। এরপর খাটের তলায় উঁকি দিতেই কার্যত শিউরে ওঠেন। দেখেন, ঝুড়িভর্তি ডিমগুলো একমনে খেয়ে চলেছে বড়সড় একটা গোখরো সা’প!
তবে বাড়ির মালিকের উপস্থিতি অগ্রাহ্য করে গো’খরো তখনো ডিম ভক্ষণে ব্যস্ত। ননীবাবু সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় এক পরিবেশ কর্মীকে। তাঁর সহায়তায় বন দপ্তরে খবর যায়। বনকর্মী ননীবাবুর বাড়িতে এসে উদ্ধার করেন বি’ষধর গোখরোটিকে। তাঁরা বলছেন, প্রচুরসংখ্যক ডিম খেয়ে ফেলায় গোখরোর শরীর ভারী হয়ে গিয়েছিল। তাই তাকে ঘর থেকে বের করে জ’ঙ্গলে ছাড়তে বেশ বেগ পেতে হয়েছে।




