বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ২২ দিনেই জামিন পেলেন ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক
নিউজ ডেস্ক।। গ্রে’প্তারে’র ২২তম দিনেই জা’মিন পেলেন বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জন নি’হত হওয়ার ঘটনায় করা মা’মলার আ’সামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ।
আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ সৈকত হোসেন চৌধুরীর ভার্চ্যুয়াল আ’দা’লত এ আ’সামি’র জা’মিন আদেশ দিয়েছেন।
ঢাকার জেলা ও দায়রা জজ আ’দাল”তের পাবলিক প্রসিকিউটর খোন্দকার আব্দুল মান্নান ২০ হাজার টাকা মুচলেকায় জামি’নের বিষয়টি নিশ্চিত করেছেন।
জা’মিন শুনানিতে মোসাদ্দেকের আইনজীবী বলেন, ‘দু’র্ঘটনা’টি যখন ঘটে, তখন মোসাদ্দেক লঞ্চে ছিলেন না। তবুও গত ৯ জুলাই থেকে তিনি কা’রাগা’রে আছেন। তিনি জা’মিন পাওয়ার হকদার। তার জা’মিনের প্রার্থনা করছি।’
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বি’রোধি’তা করে বলেন, ‘লঞ্চের মালিক হিসেবে এই দু’র্ঘট’নার দায় তিনি এড়াতে পারেন না। সুতরাং তার জা’মিন নামঞ্জুর করা হোক।’
এর আগে গত ৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে কলাবাগান থানা এলাকার সোবহানবাগ থেকে তাকে গ্রে’প্তা’র করা হয়। গত ৯ জুলাই এ আ’সামির তিন দিনের রি’মান্ড মঞ্জুর করেন আ’দালত। ১২ জুলাই রি’মান্ড শেষে তাকে কারা’গারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কা’রাগারেই ছিলেন।
প্রসঙ্গত গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। দু’র্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর ম’রদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অ’ভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বি’রুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মা’মলা দায়ের করেন।
মাম’লাটিতে লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও সুকানি মো. নাসির মৃধা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কা’রাগারে রয়েছেন। লঞ্চের সহকারি মাস্টার জাকির হোসেন, ইঞ্জিনচালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং গ্রিজার হৃদয়ও কা’রাগারে রয়েছেন। উৎস: দৈনিক আমাদের সময়।






