333816

৫টি গরু কোরবানি দেবেন পরীমনি

নিউজ ডেস্ক।। গত কয়েক বছর ধরেই এফডিসিতে নিয়মিত কোরবানি দিয়ে আসছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। মূলত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ।

জানা গেছে, বরাবরের মতো এবারও এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি। এবার কোরবানি দেবেন ৫টি গরু।

এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। করোনার কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দিব। সবার কাছে দোয়া চাই।

২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেয়া শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটা গরু কোরবানি দেন এ নায়িকা।

ad

পাঠকের মতামত