333893

বাংলাদেশি রায়হান কবিরের ওপর অত্যা’চারে গ’র্জে উঠলো কলকাতা

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশের অভি’বাসী রায়হান কবিরের ওপর নি’পী’ড়নের প্রতি’বাদে ফে’টে পড়লো কলকাতা। বাংলাদেশের ঊনত্রিশটি মানবা’ধিকার সংগঠন ও বিশ্বের অন্য মানবা’ধিকার সংগঠনগুলোর সঙ্গে গলা মিলিয়ে প্রতি’বাদ জানিয়েছে এসোসিয়েশন অফ প্রটে’ক’শন অফ ডেমো’ক্র্যাটিক রা’ইটস।

সংগঠনের বিশিষ্ট নেতা অসীম গি’রি আজ বলেন, বিশ্বে মানুষ প্রতি’বাদ করার অধি’কার হা’রাচ্ছে। প্রতি’বাদ করলেই শা’সকের র’ক্তচ’ক্ষু। এ চলতে পারে না। গণতন্ত্রের টুঁ’টি চে’পে ধ’রার অধিকার কারও নেই। অসীম বাবু জানান, করোনার কারণে তাঁরা সমাবেশ করতে পারছেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রতি’বাদ করছেন।

কিন্তু কি হয়েছিল রায়হান কবিরের? রায়হান মালয়েশিয়ায় কাজ করা বাংলাদেশের এক অভিবাসী কর্মী। মালয়েশিয়ার করোনা নিয়ে আল জাজিরা টিভির একটি ত’থ্যচিত্রে অংশ নিয়ে কবির মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর অ’ত্যা’চারের কা’হিনী তু’লে ধ’রেন। এরপরই চব্বিশ জুলাই তাকে গ্রে’প্তার করে চৌদ্দ দিনের পুলিশ হেফা’জতে পাঠানো হয়।

মালয়েশিয়ার অভি’বাসন দপ্তরের প্রধান বলেছেন, রায়হানকে বাংলাদেশে ডিপো’র্ট করা হবে এবং তাকে কা’লো তালিকাভু’ক্ত করা হবে যাতে তিনি কোনোদিনই আর মালয়েশিয়ায় আসতে না পারেন। আল জাজিরা টিভির বি’রু’দ্ধেও রাষ্ট্রদ্রো’হিতা, মানহা’নির মামলা আনা হয়েছে। আমেরিকার হিউ’ম্যান রাই’টস ওয়াচ এশিয়া প্রধান বলেছেন, এই অন্যা’য় মেনে নেয়া যায় না। বাংলাদেশের অভিবাসী কর্মী রায়হান কবির এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবি’ন্দুতে।

ad

পাঠকের মতামত