333634

মাত্র ৪৫ মিনিটে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল দিবে রাজধানীর টিবি হাসপাতাল

নিউজ ডেস্ক।। আজ সোমবার রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে হাসপাতালে কোভিড পরীক্ষার যন্ত্রটির উদ্বোধন করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এসময় তিনি বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নয়নের জন্য সার্বিক সহযেগিতার আশ্বাস দেন।

উদ্বোধনের সময় হাসপাতালটির উপপরিচালক ডা. মো. আবু রায়হান বলেন ‘এই যন্ত্র দিয়ে আরটি-পিসিআরের থেকেও কম সময়ে পারীক্ষা করা যাবে। পরীক্ষার নির্ভুলতা অনেক ভালো। আর তুলনামূলক খরচ অনেক কম। তবে আপাতত আমরা এই পরীক্ষার জন্য কোনো টাকা নিচ্ছি না।’

তিনি জানান, সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। এজন্য সিরিয়াল নিতে আগ্রহীদের হাসপাতালের নাম্বারে যোগাযোগ করতে হবে। হাসপাতালের নাম্বার হচ্ছে- ০২৫৫০৫৯০৮১ থেকে ০২৫৫০৫৯০৮৭।

এর আগে ইউএসএইডের পক্ষ থেকে দ্রুততম সময়ে করোনা পরীক্ষা করতে সক্ষম এমন দুটি যন্ত্র জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এজন্য হাসপাতালটির সংশ্লিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ad

পাঠকের মতামত