333642

শাজাহান খানের মেয়ের কোভিড রিপোর্ট কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা না নিলে আ’ই’নি পদক্ষেপ

নিউজ ডেস্ক।। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক প্রফেসর ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ডাটা এন্ট্রি অপারেটরের ভু’লের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল।

‘ভু’ল করে’ সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানকে করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল।

পরিচালক বলেন, গত ২৫ জুলাই আমাদের প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু বিদেশগামীদের নমুনা সংগ্রহের পর ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দেয়ার বাধ্যবাধকতা আছে। লোকবল কমতির কারণে রিপোর্ট দেয়ার সময় এই ভূ’লটি হয়েছিলো।

এর আগে সকালে মেয়ে ঐশী খানের হয়ে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অ’ভি’যোগ নিয়ে আসেন শাজাহান খান। আবেদনে ত’দন্ত করে দায়ীদের বি’রু’দ্ধে ব্যবস্থা নিতে মহাপরিচালককে আহবান জানান শাজাহান খানের মেয়ে ঐশী খান।

চিঠিতে ঐশী লিখেছেন, তিনি ২৬ জুলাই ইংল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে যান। ‘ইমিগ্রেশন চেক করার মুহূর্তে তারা আমাকে জানায়, আমার করোনা পজেটিভ। আমার করোনার কোনও লক্ষণ ছিল না। রিপোর্ট নেগেটিভ হওয়ায় পরিবারের সব সদস্যের সঙ্গে স্বাভাবিক চলাফেরা করেছি। আমার বাবা সাবেক নৌপরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাতবারের নির্বাচিত এমপি, বীর মুক্তিযো’দ্ধা শাজাহান খানের সঙ্গে একই গাড়িতে বাসা থেকে বিমানবন্দরে যাতায়াত করেছি। ফলে আমার বাবাও করোনা ঝুঁ’কি’র মধ্যে থাকবেন বলে আমিসহ পরিবার দুশ্চিন্তায় আছি।

এছাড়া আমার এই রিপোর্ট নিয়ে ইতোমধ্যে আমার বাবা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় নেতিবাচক ও বি’ভ্রান্তি’কর সংবাদ প্রচার হওয়াও তার সম্মানহানি হয়েছে, যা অমার্জনীয় অ’পরা’ধ। তাই ‘রিপোর্ট প্রদানকারীদের বি’রু’দ্ধে সুষ্ঠু ত’দ’ন্ত করে আ’ইনা’নুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে মানুষকে অযথা হয়রানি না করার অনুরোধ করছি।

এসময় শাজাহান খান গণমাধ্যমকর্মীদের বলেন, পরিবারের দুই সদস্যের কোভিডের ভু’ল রিপোর্ট দেয়া হয়েছে। দুটির বিষয়ে অ’ভিযো’গ করেছি মাহপরিচালক বরাবর। আমার মেয়ে ঐশীর রিপোর্ট ভু’ল আসায় আমার যে সম্মানহানি হলো, তা কি ফেরত দেয়া সম্ভব। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে আ’ই’ন-শৃ’ঙ্খ’লা বাহিনীর কাছে যাবো বলে জানান সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। উৎস: আমাদের সময়.কম।

ad

পাঠকের মতামত