333688

টিকিট ছাড়া কমলাপুর স্টেশনে ঢুকতে পারবেনা যাত্রীরা

নিউজ ডেস্ক।। সবার দৃষ্টি আকর্ষণ করছি। এটা আপনাকে মেনে নিতেই হবে যে, আগের দিন আর নেই। আপনি টিকিট ছাড়া কোন অবস্থাতেই কমলাপুর স্টেশনে ঢুকতে পারবেন না। টিকিটের চেয়ে যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তবে তাকে রেখেই ট্রেনে উঠতে হবে। স্টেশনে আলাদা টিকিট করার কোন অপশন নেই।।

অনলাইন টিকিটিং সিস্টেম চালু করার পর স্পেশাল কন্সিডারেশনে বা ভিভিআইপি টিকিটের কোন সুযোগ নেই। সবাইকে অনলাইনে চেষ্টা করতেই হবে। সার্ভার ম্যানিউপুলেশনের কোন সুযোগ নেই।।

এখন আমি, আপনি, সে, তিনি অথবা স্যার। সবাই এক কাতারে। অনলাইন টিকিটিং সিস্টেমই বহাল থাকবে। আর কা’লোবা’জারি বন্ধের ব্যবস্থাও আসছে শীঘ্রই ইনশাআল্লাহ।।

আপনি নিজের পরিচয় দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে বি’ব্র’ত হবেন বা কর্মরত রেল কর্মীদের বি’ব্র’ত করবেন, তা আমরা চাই না।

রেলের ইতিহাসে যাত্রী কল্যাণে সবচেয়ে বড় কাজটির অনুমোদন হল। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে।

“টিকিট যার, ভ্রমণ তার”

এবার সামান্য কাজ বাকি। এনআইডি হুক আপ। তারপর সবাইকে নতুন করে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর অনবোর্ড চেকিং। যাত্রীদের চিন্তা নেই। সাথে এনআইডি রাখার প্রয়োজন নেই।

খুব আনন্দ লাগছে। আহ! অনেক পরিশ্রমের ফসল আমাদের। “হাওয়ায় উড়বে চুল খোলা জানালায়, দৃষ্টি হারিয়ে যাবে সবুজ সীমানায়”

– মাহবুব কবীর মিলন
অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়

ad

পাঠকের মতামত