333718

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৩৫ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৩৫ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার জনে। শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১.৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭১৪ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৬০ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে।

ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনে। গত ২৪ ঘণ্টায় শ’নাক্তের হার ২২.২৮ শতাংশ এবং এ পর্যন্ত শ’নাক্তের হার ২০.১৫ শতাংশ।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩১ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন। শ’নাক্ত বিবে’চনায় সুস্থতার হার ৫৫.৫৯ শতাংশ।

এদিকে, মৃ’ত ৩৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৯ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃ’ত্যুবরণ করেছেন ২ হাজার ৩৫৮ জন, ৭৮.৬০ শতাংশ এবং নারী মৃ’ত্যুবরণ করেছেন ৬৪১ জন, ২১.৪০ শতাংশ।

বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ৪ জন মা’রা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা ও সিলেট বিভাগে ৪ জন করে, বরিশাল ও রাজশাহী বিভাগে ৩ জন করে এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে বিভাগে ২ জন মৃ’ত্যুবরণ করেছে।

ad

পাঠকের মতামত