333556

গাঁ’জা খেয়ে ছু’রি গিলে ফেললেন যুবক

নিউজ ডেস্ক।। অতিরিক্ত নেশার ফলে মানুষ তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে। এই সময় অনেকে ঘটিয়ে বসে অনেক অপ্রীতিকর ঘটনা। কিন্তু নে’শাগ্র’স্ত অবস্থায় ছু’রি গিলে খাওয়া এমন ঘটনা নিশ্চয় এর আগে কেউ শোনে নাই। এবার এমনই এক বিরল ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে।

বাদল নামে দিল্লির এক যুবক নে’শাগ্র’স্ত অবস্থায় গিলে ফেলেছেন প্রায় ২০ সেন্টিমিটার লম্বা ছু’রি। নে’শা কাটার পর শুরু হলো অসহ্য য’ন্ত্র’ণা। পরে পেট কেটে দিল্লির এমসের চিকিৎসকেরা বের করলেন সেই ছু’রিটি। পেট থেকে ছু’রি উদ্ধারকে বিরল ঘটনা বলছেন এমসের চিকিৎসকরা।

ওই যুবক দীর্ঘদিন গাঁজার নে’শা করে মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। চিকিৎসকদের ধারণা, নে’শার ঘোরে ২০ সেন্টিমিটার লম্বা ওই ছু’রি গিলে ফেলেন ওই যুবক। তার পরেই পেটের এক্সরে-তে ধরা পড়ে ছু’রি। চিকিৎসকেরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই ছু’রিটি’র ধা’রা’লো অংশ ১০ সেন্টিমিটার দীর্ঘ। বাকি অংশটি হাতল।

গত ১২ জুলাই দিল্লির সফদরজঙ্গ হাসপাতাল থেকে বাদলকে এমসে পাঠানো হয়। এমস জানায়, সে সময়ে তার শারীরিক অবস্থা বেশ খা’রাপ হতে শুরু করেছে। তার ফুসফুসে জল জমে যায়। লিভারে পুঁজ জমতে থাকে। র’ক্তে হিমগ্লোবিনের পরিমাণ কমে আসে। তারপর ওই যুবকের প্রা’ণ বাঁ’চাতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে এক সপ্তাহ কাউন্সিলিংয়ের পর ১৯ জুলাই ওই ব্যক্তির অ’পারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা ধরে আপারেশন চলে। চিকিৎসক দাশের কথায়, ‘ছু’রিটি বার করার কারণে র’ক্তপাত হওয়ার আ’শঙ্কা ছিল। এমনকি ছু’রিটি গেঁথে থাকায় লিভারের কিছু অংশ ন’ষ্ট হয়ে যেতে পারত। সে ক্ষেত্রে তা কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সে ধরনের কোনও সমস্যা হয়নি।’

চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত পে’টের নিচের দিকে খাওয়ার নল লাগিয়ে ওই যুবককে তরল খাওয়ার দেওয়া হচ্ছে। আপাতত তিনি সুস্থ আছেন।

ad

পাঠকের মতামত