আবার বিয়ে করবে জানতে পেরে স্বামীকে খু’ন
নিউজ ডেস্ক।। আবার বিয়ে করবে জানতে পেরে ৬৩ বছর বয়সী স্বামীকে খু’ন করেছে স্ত্রী। এ ঘটনার পর স্ত্রীকে গ্রে’ফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মিশরের আল দাকাহলিয়ায়।
মৃ’তের বোন জানায়, তার ভাইয়ের বৈবাহিক জীবন সুখের ছিল না। তার স্ত্রী প্রায়ই তাকে শারীরিক আ’ক্রমণ করত। তাই সে পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু এর আগেই ওই ব্যক্তিকে পি’টিয়ে হ’ত্যা করে তার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে তার স্ত্রী পিটিয়ে র’ক্তাক্ত অবস্থায় ফেলে যায়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃ’ত্যু হয়।
তার বোন আরো বলেন, তার ভাইয়ের জ্ঞান ফেরার পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বলে গিয়েছেন যে তার স্ত্রী ও শালা মিলে তাকে পি’টিয়েছে।
মৃ’ত ব্যক্তির স্ত্রী একজন স্কুলকর্মী ও তাঁর ভাই খুচরা যন্ত্রাংশের ব্যবসায়ী। দুজনেই এ অ’ভিযো’গ অস্বীকার করেছেন। তবে মৃ’ত ব্যক্তির বোন আরও জানান যে তার ভাইকে অন্য ঘরে থাকতে বাধ্য করে তার ভাবী। বৈবাহিক সম্পর্কের টানাপোড়নে নিজেকে মানিয়ে নিতে না পেরেই আবার বিয়ে করার পরিকল্পনা করেছিলেন তার ভাই। সূত্রঃ জি নিউজ ২৪






