333554

ছয় মাসে করোনায় দেড় লাখ মানুষকে হারাল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক।। প্রাদুর্ভাব দেখা দেওয়ার ছয় মাসের বেশি সময়ে প্রায় দেড় লাখ মানুষকে হারাল মার্কিন যুক্তরাষ্ট্র। যার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫১ জনের প্রা’ণহানি ঘটেছে। যা একদিন আগের তুলনায় অর্ধেক।

একই সময়ে শ’নাক্ত হয়েছে আরও ৫৬ হাজারের বেশি আমেরিকান। যার বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর। এতে করে আ’ক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে।

আশার কথা হলো পূর্বের তুলনায় দেশটিতে সুস্থতার হার বাড়ায় আ’ক্রান্তদের প্রায় অর্ধেকই বেঁ’চে ফিরেছেন। যার সংখ্যা ২০ লাখ ৯০ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সং’ক্রমণ শ’নাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভ’য়ানক হতে থাকে পরিস্থিতি। যার সর্বশেষ অবস্থা দেড় লাখ মানুষের মৃ’ত্যু।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শি’কার হয়েছেন।

দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভ’য়াবহতার শি’কার।’

এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক এখন ক্যালিফোর্নিয়ায়। প্রা’ণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শি’কার ৪ লাখ ৫৯ হাজার মানুষ। এর মধ্যে মৃ’ত্যু হয়েছে ৮ হাজার ৪৫৩ জনের।

প্রা’ণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আ’ক্রান্ত ৪ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৬৮৯ জনের মৃ’ত্যু হয়েছে।

ফ্লোরিডায় সং’ক্রমণ এক লাফে চার লাখ ২৪ হাজারে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সেখানে ৫ হাজার ৮৫৫ জনের মৃ’ত্যু হয়েছে করোনায়।

সং’ক্রমণ আ’শঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আ’ক্রা’ন্তের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজারে দাঁড়িয়েছে। যেখানে প্রা’ণহানি ঘটেছে ৫ হাজার ১৫৫ জনের।

নিউ জার্সিতে করোনার শি’কার ১ লাখ ৮৫ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রা’ণহানি ঘটেছে ১৫ হাজার ৮৭২ জনের।
এছাড়া, ইলিনয়স, জর্জিয়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আ’ক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

ad

পাঠকের মতামত