‘আমাদের সঙ্গে যদি এই অবস্থা হয় তবে সাধারণের কি অবস্থা বোঝা যায়’
নিউজ ডেস্ক।। এ বিষয়ে শাহজাহান খান বলেন, ২৫ জুলাই আমার মেয়ে ঐশী খানের কোভিড-১৯ টেস্ট পরবর্তী সার্টিফিকেট ছিলো নেগেটিভ। এজন্যই মেয়েকে লন্ডন পাঠাতে আমি নিজেও শাহজালালে যাই।
সেখানে সার্টিফিকেট যাচাই করে দেখা যায় কোভিড পজেটিভ। সঙ্গে সঙ্গে আমার এপিএসকে পাঠাই সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কাছে।
শাহজাহান খান বলেন, পরের বারের সার্টিফিকেটে লেখা কোভিড পজেটিভ। আমাদের সঙ্গে যদি এই অবস্থা হয় তবে সাধারণের কি অবস্থা বোঝা যায়। মৌখিক অ’ভিযোগ করেছি, লিখিত অ’ভিযো’গও করবো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, ইমিগ্রেশন পুলিশ ঐশী খানকে তাদের কাছে নিয়ে আসে। স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক কোভিড কেন্দ্রীয় সার্ভারে কিউ আর কোড চেক করলে বেরিয়ে আসে তিনি কোভিড পজেটিভ। তারপর ঐশী খানকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেয়া হয়। উৎস আমাদেরসময়.কম।






