333475

ভু’য়া চিকিৎসক রক্ষা পেলেন লাখ টাকা জ’রিমা’নায়

নিউজ ডস্ক।। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অ’ভিযোগ কিশোরগঞ্জের ভৈরবে মোস্তফা মেডিকেল হলে অ’ভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আ’দালত। এ সময় ফার্মেসী থেকে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অ’ভিযোগে ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা জরি’মানা করে ভ্রাম্যমাণ আ’দালত।

অ’ভিযান চলাকালে ফার্মেসীর সামনে দেয়ালে ডাক্তারের একটি সাইনবোর্ড সবার নজরে আসে। তাতে লেখা ডাক্তার একে এম আজাদ চর্ম,যৌ’ন,এলার্জি মা ও শিশু সহ সর্ব রোগ বিশেষজ্ঞ। সাইনবোর্ডটি ভ্রাম্যমাণ আ’দালতের চোখে পড়লে কোন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি পাশ করেছেন তার সনদ চাইলে বেড়িয়ে আসে থলের বিড়াল।

এ সময় তিনি বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি হিমাদ্রি খিসা তাকে আরও ১ লাখ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে এক বছরের জে’ল প্রদান করেন।

অ’ভিযানে তাকে সহায়তা করেন কিশোরগঞ্জ জেলার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক, ভৈরব উপজেলা খাদ্য কর্মকর্তা রহুল আমিন, পৌর খাদ্য কর্মকর্তা নাসিমা বেগম। অ’ভিযানে আরো ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জ’রিমানা করা হয়। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত