নকল মাস্ক সরবরাহ, সাবেক ছাত্রলীগ নেত্রী গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল মাস্ক সরবরাহের মা’ম’লায় গ্রে’প্তার করা হয়েছে ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানকে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর শাহবাড় মোড় থেকে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে গ্রে’প্তার করে ঢাকা মহানগর গো’য়েন্দা পুলিশ (ডিবি)। গ্রে’প্তারের পর তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সেখানে প্রাথমিক জি’জ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।
গ্রে’প্তার অ’ভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির রমনা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিশু বিশ্বাস আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরবর্তী আ’ইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
এর আগে নকল মাস্ক সরবরাহের অ’ভিযোগে ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের বি’রুদ্ধে গত বৃহস্পতিবার রাতে মা’মলা করেছে বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল গত ২৭ জুন ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়।
মা’মলার এজাহারের বলা হয়, ‘এই কার্যাদেশের বিপরীতে অ’পরাজিতা ইন্টারন্যাশনাল ৩০ জুন প্রথম দফায় ১ হাজার ৩০০, ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০ ও ১ হাজার এবং চতুর্থ দফায় ৭০০ মাস্ক সরবরাহ করে। তৃতীয় ও চতুর্থ দফায় পণ্য “সামগ্রিক গুণগতমানের স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি“ বলে অ’ভিযোগ করা হয়।’
মা’মলায় অভি’যোগ করা হয়, কোনো কোনো ফেস মাস্কের বন্ধনী ছিঁড়ে গেছে, কোনো মাস্কের ছাপানো ইংরেজিতে লেখা ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। এ ধরনের ত্রুটিতে কর্তৃপক্ষ বুঝতে পারে, মাস্ক নিম্নমানের ছিল। এর ফলে কোভিড-১৯ সম্মুখযো’দ্ধাদের জীবন মা’রাত্মক ঝুঁ’কিতে পড়তে পারত।
এ বিষয়ে ১৮ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসএমএমইউ। ২০ জুলাই লিখিত জবাবে শারমিন দুঃখপ্রকাশ করেন, যা আ’সামির দোষ স্বীকারের শামিল। বিষয়টি আমলে নিয়ে শারমিন জাহানের বি’রুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মা’মলা দায়ের করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর করা শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন।
শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। তার শিক্ষা ছুটির মেয়াদ এখনো শেষ হয়নি বলে জানা গেছে। এর মধ্যে চীনে থাকা অবস্থায় ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী হিসেবে ব্যবসা শুরু করেন তিনি।






