পুলিশের গু’লিতে ইউপি সদস্যসহ নি’হত ২
নিউজ ডেস্ক।। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ব’ন্দুকযু’দ্ধে ইউপি সদস্যসহ ২ জন নি’হত হয়েছেন; যাদের মা’দককার’বারি বলে দাবি করছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ ব’ন্দুকযু’দ্ধের ঘটনা ঘটে।
নি’হতরা হলেন- উখিয়ার কুতুপালং এলাকার মৃ’ত কালা মিয়ার ছেলে মৌলভী বখতিয়ার ওরফে বখতিয়ার উদ্দিন মেম্বার (৫৫) ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে রোহিঙ্গা মো. তাহের (২৭)। নি’হত বখতিয়ার মেম্বার উখিয়ার রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।
পুলিশ জানায়, তারা দুজনই শীর্ষ মা’দক ব্যবসায়ী। তাদের বি’রুদ্ধে থানায় মা’দক মা’মলা রয়েছে। এ ঘটনায় ৫টি দেশীয় তৈরি এলজি, ই’য়াবা বিক্রির ১০ লাখ নগদ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ই’য়াবা উদ্ধার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
পুলিশ আরও জানায়, ওই দিন রাতে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্ধা মো. ইউনুছকে ২০ হাজার পিস ইয়াবাসহ আ’টক করে। তার স্বীকারোক্তিতে পুলিশ উখিয়া কুতুপালং ই ব্লকে রোহিঙ্গা মো. তাহেরকে আ’টক করেন।
শুক্রবার ভোরে তাদেরকে নিয়ে মিয়ানমার থেকে আনা হ্নীলার ওয়াব্রাংয়ে আকাশী গাছের বাগানে ইয়াবা ও অ’স্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গু’লি ছুড়ে।
এসময় কয়েকজন পুলিশ সদস্য আ’হত হন। এতে আ’ত্মর’ক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গু’লিবিদ্ধ মা’দক ব্যবসায়ীদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে প্রেরণ করেন এবং সেখানকার চিকিৎসক তাদের মৃ’ত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাদক বিরোধী অ’ভিযানে ইউপি সদস্যসহ দুজন নি’হত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আ’হত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অ’স্ত্রসহ গু’লি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে মা’মলার প্রক্রিয়া চলছে।






