ইভটিজিংয়ের প্র’তিবাদ করায় বখাটেদের হা’মলায় দুই শিক্ষক আ’হত!
নিউজ ডেস্ক।। জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ই’ভটিজিং’য়ের প্রতিবাদ করায় সহদর দুই শিক্ষকের উপর হাম’লার ঘটনা ঘটেছে।
বুধবারের এ ঘটনায় আহ’ত এক শিক্ষক বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অ’ভিযো’গ হয়েছে।
এ ব্যাপারে আ’হত শিক্ষক ও উত্যক্তর শিকার শিক্ষর্থীর বাবা কামরুজ্জামান জানান, কোমরপোল গ্রামের কয়েক যুবক বেশি কিছু দিন ধরে তার এক মেয়েকে উত্যক্ত করে আসছিল। এর প্র’তিবাদ করেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ওয়াহেদুজ্জামানসহ আরো কয়েক শিক্ষক। এতে ক্ষি’প্ত হয়ে বুধবার বিকালে কোমরপোল গ্রামের তাহের, খায়ের ও জাহিদ কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ওয়াহেদুজ্জামান ও তার ভাই মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুজ্জামানের উপর হা’মলা করে। এর মধ্যে ওয়াহেদুজ্জামান বর্তমানে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তার ভাই বদরুজ্জামান প্রথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে আ’হত ওয়াহেদুজ্জামান কেশবপুর থানায় এবং বদরুজ্জামান উপজেলা নির্বাহি অফিসারের কাছে অ’ভিযোগ করেছেন।
এ ঘটনায় শিক্ষক সমাজ ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ক্ষো’ভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন অ’ভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদ’ন্ত করে আ’ইনগত পদক্ষেপ নেয়া হবে।






